Objectivity

 শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সমাজ তথা দেশের সার্বিক বিকাশ কেবলমাত্র যথাযথ শিক্ষার মাধ্যমেই সম্ভব। শিক্ষাকে সুস্থ, সুন্দর, মনোগ্রাহী, ভারমুক্ত, আনন্দঘন, আত্মিক ও আগ্রহের করে তোলার জন্য শিক্ষণ ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপই হল বিদ্যালয়, এই সমাজেরই ক্ষুদ্র সংস্করণ, এরই প্রতিমূর্তি – ‘নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল’।

The Purpose of education is to make a pure man – আধুনিক শিক্ষার এই লক্ষ্যকে পাথেয় করে আমাদের-

মন্ত্রঃ শ্রদ্ধয়া, ত্যাগেন, সেবয়া।
লক্ষ্যঃ উন্নত মানের শিক্ষণ, বিদ্যালয়ের স্বচ্ছ সাবলীল ভাবমূর্তি এবং পরিচ্ছন্ন ও উন্নত প্রশাসন।
স্বপ্নঃ বিদ্যালয়ের আত্মিক ও ব্যাহ্যিক পরিকাঠামোগত উন্নয়ন।

 

বিদ্যালয়ের অন্যতম আকর্ষণঃ

১. শিক্ষাসহায়ক সুবৃহৎ শ্রেনি কক্ষাবলী।
২. উন্নত মানের পাঠাগার।
৩. সুসজ্জিত ল্যাবরেটরি।
৪. স্বাস্থ্যসম্মত সুশীতল পানীয় জলের ব্যবস্থা।
৫. স্বাস্থ্যসম্মত আধুনিক প্রসাধনী কক্ষ।
৬. নিজস্ব জেনারেটর ব্যবস্থা।
৭. আধুনিক প্রযুক্তি সম্বলিত ‘অফিস রুম’।
৮. সপ্রতিভ শ্রেনিকক্ষ (Smart Class Room)।
৯. কার্যোপযোগী ‘CAREER HUB’।
১০. প্রদর্শনীর জন্য ‘PROJECTOR ROOM’।
১১. খেলাধুলার সামগ্রী সম্বলিত ছাত্রীদের ‘কমন রুম’ (নির্মীয়মাণ)

     সমগ্র বিদ্যালয়টি–ই C.C Camera –র মাধ্যমে প্রধান শিক্ষিকা কর্তৃক নিয়ন্ত্রিত।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা অনুষ্ঠিত বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবসের উন্নত মানের অনুষ্ঠান যথেষ্ট প্রশংসার দাবী রাখে। সাংস্কৃতিক মনীষার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের ছাত্রীরা বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আন্তঃ জেলা, রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রীদের কৃতিত্ব আজ সর্বজন বিদিত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সাফল্য জেলার মধ্যে অত্যুচ্চে। বৃক্ষরোপণ, সুনির্মল পরিবেশ গঠন ও রক্ষাকল্পে ছাত্রীদের সচেতন অংশগ্রহণ এলাকার জনগনের কাছে সুবিদিত।

বিশ্বায়ন ও শিক্ষার বানিজ্যিকীকরণের যুগেও ‘নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল’ – এর পথচলা রেনেসাঁস এর পথে উত্তরণের এক অনন্য দিক নির্দেশিকা।।