জাতীয় সংগীত
জনগণমন – অধিনায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা-
পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয় গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা-
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।
প্রার্থনা সংগীত
।।দ্বিজেন্দ্র-গীতি।।
ধনধান্য-পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা;
ও-সে, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানি সে যে –আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমনধারা!
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে।
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে –
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!
-ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম – যেন এই দেশেতে মরি –
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
।। অতুলপ্রসাদের গান ।।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নত শির নাহি ভয়।।
ভুলই ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান – হবে জয়।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে, দেখো মিলন মহান,
দেখিয়া ভারতে মহা জাতির উত্থান
জগজন মানিবে বিস্ময়।
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন।
ভারত-গগনে পুনঃ আসিবে সুদিন
ওই দেখো প্রভাত-উদয়।।
ন্যায় বিরাজিত যাদের করে,
বিঘ্ন পরাজিত তাদের শরে।
সাম্য কভু নাহি স্বার্থে ডরে
সত্যের নাহি পরাজয়।।
হও ধরমেতে ধীর হও করমেতে বীর
হও উন্নত শির নাহি ভয়।।


